রাত
- কেয়ন ইমরান
রাত আসে না কাল আসে,
দুঃখের বানে এ মন ভাসে।
রাতের আঁধারে কেউ হয় রাজকুমার,
কেউ ভাবে হতে হবে চিরকুমার।
রাত কারো হয় রঙিন আলো,
কেউ ভাবে জীবন প্রদীপ কালো।
কারো জন্য রাত হয় অমানিশা,
কেউ পায় পূর্ণিমার চাঁদের দিশা।
কারো উপাধান নোনা জলে ভিজে,
কেউ মুখ লুকায় গভীর লাজে।
রাত এলে কেউ স্বপ্ন সাজায়,
কারো জমা হয় দুঃখ বেজায়।
এই রাতে কেউ গভীর নিদ্রায়,
কেউ আবার উদাস হয়ে দাঁড়ায়।
রাতে দুঃখ দেখার দর্শক নিরব,
হাসি-আনন্দে হয় যে সরব।
রাতে জড়ো হয় সকল চিন্তা,
কারো মনে ভেসে উঠে কান্তা।
রাত নিস্তব্ধ, বড় নিষ্ঠুর-কৃপণা,
বিপদ এলেও মাথা নোয়ায় না।
রাত মানে অন্ধকার, বিবেকহীন, নির্দয়।
কারো কাছে পরম সুখের সূর্যোদয়।
রাত মানে নিরবতা, সুনশান চারিদিক,
কেউ মাগে খোদার কাছে ভিক।
রাত কারো জীবনে নেমে আসে
হাসি-খুশির অন্তিম দিন শেষে।
কেউ ভাসে রঙিন ভেলায় চন্দ্রিমাতে,
রাতের লীলা বড় বৈচিত্র্যময় ধরাতে।
২৫-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।